Proverbs 10:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের দোয়াই ধনবান করে, এবং তিনি তার সঙ্গে মনোদুঃখ দেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আশীর্বাদ ধনসম্পত্তি এনে দেয়, আর এর জন্য যন্ত্রণাদায়ক পরিশ্রমও করতে হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর আশীর্ব্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যাকে আশীর্বাদ করেন সে-ই ধনী; সেই আশীর্বাদে কোন দুঃখ-কষ্ট থাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যাকে দোয়া করেন সে-ই ধনী; সেই দোয়ায় কোন দুঃখ-কষ্ট থাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের আশীর্বাদই মানুষকে ধনবান করে কিন্তু তার সঙ্গে আনে না কোন সমস্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর আশীর্বাদই তোমাকে ধনবান করবে| তিনি তার সঙ্গে সংকট আনবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর ভালো উপহার ধনসম্পদ আনে এবং তিনি তার সঙ্গে দুঃখ যুক্ত করেন না।