Proverbs 10:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কুকর্ম করা অজ্ঞানের আমোদ, আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খ দুষ্ট ফন্দি এঁটে আনন্দ পায়, কিন্তু বিচারবুদ্ধিসম্পন্ন মানুষ প্রজ্ঞায় আনন্দ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কুকর্ম্ম করা অজ্ঞানের আমোদ, আর প্রজ্ঞা বুদ্ধিমানের আমোদ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কুকর্ম করা অজ্ঞানের আমোদ, আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ কাজ করা বিবেচনাহীনের আনন্দ, কিন্তু বুদ্ধিমানের আনন্দের বিষয় হল জ্ঞান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপ কাজ করা বিবেচনাহীনের আনন্দ, কিন্তু বুদ্ধিমানের আনন্দের বিষয় হল জ্ঞান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্কর্মেই মূর্খের আনন্দ, কিন্তু বুদ্ধিমানের আনন্দ প্রজ্ঞায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নির্বোধ লোকরা কু-কাজ করতে ভালোবাসে| কিন্তু বিচক্ষণ ব্যক্তি প্রজ্ঞাতেই সন্তুষ্ট থাকেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খারাপ কাজ করা অজ্ঞানের আনন্দ, আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ।