Proverbs 10:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া, তেমনি নিজের প্রেরণকর্তাদের পক্ষে অলস।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাঁতের পক্ষে সিরকা ও চোখের পক্ষে ধোঁয়া যেমন, অলসরাও তাদের যারা পাঠায় তাদের পক্ষে ঠিক তেমনই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন দন্তের পক্ষে অম্লরস ও চক্ষের পক্ষে ধূম, তেমনি আপন প্রেরণকর্ত্তাদের পক্ষে অলস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন দন্তের পক্ষে অম্লরস ও চক্ষুর পক্ষে ধূম, তেমনি আপন প্রেরণকর্তাদের পক্ষে অলস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দাঁতে সির্কা আর চোখে ধূমা লাগলে যেমন কষ্ট হয়, তেমনি যারা অলসকে কোথাও পাঠায় তারা কষ্ট পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাঁতে সির্কা আর চোখে ধোঁয়া লাগলে যেমন কষ্ট হয়, তেমনি যারা অলসকে কোথাও পাঠায় তারা কষ্ট পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাঁতের পক্ষে যেমন টক ও চোখের পক্ষে ধোঁয়া যেমন অস্বত্বিকর, নিয়োগকারীর পক্ষে অলস কর্মীও তেমনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন অলস ব্যক্তিকে তোমার জন্য কোন কিছু করতে পাঠিও না| মুখের মধ্যে অম্লরস কিংবা চোখের মধ্যে ধোঁয়া যেমন বিরক্তিকর–সেও ঠিক সে ভাবেই তোমার বিরক্তির কারণ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া, তেমনি নিজের প্রেরণ কর্তাদের পক্ষে অলস।