Proverbs 10:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র; যে শস্য কাটার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে গ্রীষ্মকালে ফসল সংগ্রহ করে সে বিচক্ষণ ছেলে, কিন্তু যে ফসল কাটার মরশুমে ঘুমিয়ে থাকে সে মর্যাদাহানিকর ছেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র; যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে গ্রীষমকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র; যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানী ছেলে গরমকালে ফসল জমা করে, কিন্তু লজ্জাদায়ী ছেলে ফসল কাটবার সময় ঘুমিয়ে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানী ছেলে গরমকালে ফসল জমা করে, কিন্তু লজ্জাদায়ী ছেলে ফসল কাটবার সময় ঘুমিয়ে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সন্তান যথাসময়ে সঞ্চয় করে সে বুদ্ধিমান, ফসল কাটার মরশুমে যে সন্তান ঘুমিয়ে কাটায় সে কলঙ্ক স্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন জ্ঞানী পুত্র সঠিক ঋতুতে শস্য কাটবে| কিন্তু কোন লোক যদি শস্য সংগ্রহের সময় ঘুমিয়ে থাকে, তাহলে সে লজ্জিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান ছেলে; যে শস্য কাটবার দিন ঘুমিয়ে থাকে, তার জন্য লজ্জাকর।