Proverbs 10:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকের মাথায় বহু দোয়া অর্পিত হয়; কিন্তু দুষ্টদের মুখ জুলুম ঢেকে রাখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আশীর্বাদ ধার্মিকের মাথার মুকুট হয়, কিন্তু হিংস্রতা দুষ্টের মুখ ঢেকে রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকের মস্তকে বহু আশীর্ব্বাদ বর্ত্তে; কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে; কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্তদের মাথায় অনেক আশীর্বাদ নেমে আসে, কিন্তু দুষ্টদের অত্যাচারী মনোভাব তাদের মুখের কথায় ঢাকা পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ভক্তদের মাথায় অনেক দোয়া নেমে আসে, কিন্তু দুষ্টদের জুলুমবাজ মনোভাব তাদের মুখের কথায় ঢাকা পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধার্মিকের উপর আশীর্বাদ বর্ষিত হয়, কিন্তু দুর্জন মধুর কথার আড়ালে লুকিয়ে রাখে মনের গরল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সজ্জন ব্যক্তিদের আশীর্বাদ করার জন্য লোকরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানায| পাপীরাও ভালো ভালো কথা বলে কিন্তু তা শুধু নিজেদের যাবতীয় দুষ্ট ইচ্ছা লোকচক্ষু থেকে আড়ালে রাখার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকের মাথায় অনেক আশীর্বাদ থাকে; কিন্তু দুষ্টদের মুখ হিংস্রতা ঢেকে রাখে।