Proverbs 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে, কিন্তু কুটিল আচরণকারীকে চেনা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ সততা নিয়ে চলে সে নিরাপদে চলে, কিন্তু যে কেউ বাঁকা পথ ধরে সে ধরা পড়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে; কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে, কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সততায় চলে সে নিশ্চিন্তে চলাফেরা করে, কিন্তু যে বাঁকা পথে চলে সে ধরা পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সততায় চলে সে নিশ্চিন্তে চলাফেরা করে, কিন্তু যে বাঁকা পথে চলে সে ধরা পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সৎপথে চলে সে নিরাপদ কিন্তু যে বাঁকা পথে চলে সেধরা পড়বেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ভাল, সৎ‌ লোক সর্বদা নিরাপদে থাকে| কিন্তু যে কুলি ব্যক্তি অপরকে প্রতারিত করে সে অচিরেই ধরা পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সততায় চলে, সে নির্ভয়ে চলে; কিন্তু কুটিলাচারীকে চেনা যাবে।