Proverbs 11:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রটনাকারী গুপ্ত কথা ব্যক্ত করে; কিন্তু যে রূহে বিশ্বস্ত, সে কথা গোপন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে, কিন্তু নির্ভরযোগ্য মানুষ গোপনীয়তা বজায় রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কর্ণেজপ গুপ্ত কথা ব্যক্ত করে; কিন্তু যে আত্মায় বিশ্বস্ত, সে কথা গোপন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অপবাদকারী গুপ্ত কথা ব্যক্ত করে; কিন্তু যে আত্মায় বিশ্বস্ত, সে কথা গোপন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গুপ্ত কথা বলে দেয়, কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গোপন কথা বলে দেয়, কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাচালকে বিশ্বাস করে গোপন কথা বলা যায় না, কিন্তু বিশ্বস্ত ব্যক্তি এ বিষয়ে নির্ভরযোগ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি অন্য লোকের গোপন কথা ফাঁস করে দেয় তাকে বিশ্বাস করা যায় না| যে ব্যক্তি গুজব ছড়ায়় না তাকে বিশ্বাস করা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরচর্চা গোপন কথা প্রকাশ করে; কিন্তু যে বিশ্বস্ত লোক, সে কথা গোপন করে।