Proverbs 11:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দয়ালু স্ত্রী সম্মান ধরে রাখে, আর দুর্দান্তেরা ধন ধরে রাখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সহৃদয়া নারী সম্মান অর্জন করে, কিন্তু নির্মম লোকেরা শুধু ধনসম্পত্তিই লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনুগ্রহশালিনী স্ত্রী সম্মান ধরিয়া রাখে, আর দুর্দ্দান্তেরা ধন ধরিয়া রাখে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনুগ্রহশালিনী স্ত্রী সম্মান ধরিয়া রাখে, আর দুর্দান্তেরা ধন ধরিয়া রাখে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুন্দর স্বভাবের স্ত্রীলোক সম্মান লাভ করে, আর অত্যাচারী লোকেরা ধন লাভ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুন্দর স্বভাবের স্ত্রীলোক সম্মান লাভ করে, আর জুলুমবাজ লোকেরা ধন লাভ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুশীলা নারী সম্মান পায়, কিন্তু গুণহীনা রমণী মর্যাদা হারায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন রমণী তার সৌন্দর্য্যের জন্য অন্যদের শ্রদ্ধা অর্জন করে| দুরন্ত, দুঃসাহসী মানুষ কেবল টাকা লাভ করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
করুণাময়ী স্ত্রী সম্মান ধরে রাখে, আর নিষ্ঠুর মানুষেরা ধন ধরে রাখে।