Proverbs 11:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দয়ালু নিজের প্রাণের উপকার করে; কিন্তু নির্দয় নিজের দেহের কাঁটা স্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা দয়ালু তারা নিজেদের উপকার করে, কিন্তু নিষ্ঠুর লোকেরা নিজেদের সর্বনাশ ডেকে আনে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দয়ালু আপন প্রাণের উপকার করে; কিন্তু নির্দ্দয় আপন মাংসের কন্টক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দয়ালু আপন প্রাণের উপকার করে; কিন্তু নির্দয় আপন মাংসের কণ্টক স্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দয়ালু লোক নিজের উপকার করে, কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দয়ালু লোক নিজের উপকার করে, কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দয়াবান নিজের মঙ্গল সাধন করে, কিন্তু নির্দয় ব্যক্তি নিজেরই ক্ষতি করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দয়ালু ব্যক্তিরা সর্বদা লাভবান হবে| কিন্তু নিষ্ঠুর লোকরা তাদের নিজেদের অশান্তির কারণ হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দয়ালু নিজের প্রাণের উপকার করে; কিন্তু নির্দয় নিজেকে ক্ষতি করে।