Proverbs 11:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকদের মনোবাঞ্ছা কেবল উত্তম, দুষ্টদের প্রত্যাশার বদলে গজব নেমে আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকদের বাসনা শুধু মঙ্গলের কাছে গিয়ে শেষ হয়, কিন্তু দুষ্টদের প্রত্যাশা শেষ হয় শুধু ক্রোধের কাছে গিয়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকদের মনোভিলাষ কেবল উত্তম, দুষ্টদের প্রত্যাশা ক্রোধমাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকদের মনোভিলাষ কেবল উত্তম, দুষ্টদের প্রত্যাশা ক্রোধমাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্তের মনের ইচ্ছা মংগল বয়ে আনে, কিন্তু দুষ্ট লোকের আশার বদলে কেবল ঈশ্বরের ক্রোধ নেমে আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ভক্তের মনের ইচ্ছা উন্নতি বয়ে আনে, কিন্তু দুষ্ট লোকের আশার বদলে কেবল আল্লাহ্‌র গজব নেমে আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধার্মিকের অভীষ্ট মঙ্গলজনক কিন্তু দুরাচারীর কামনা পূরণে অসন্তোষ দেখা দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ভালো লোকদের ইচ্ছাপূর্ণ হয় তখন ভালোই হয়| কিন্তু দুষ্ট লোকদের কামনা সফল হলে তা শুধু শাস্তি নিয়ে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকদের মনের ইচ্ছা কেবল উত্তম, কিন্তু দুষ্টদের প্রত্যাশা ক্রোধমাত্র।