Proverbs 11:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে শস্য আটক করে রাখে, লোকে তাকে বদদোয়া দেয়; কিন্তু যে শস্য বিক্রি করে, তার মাথায় দোয়া বর্ষিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে শস্য মজুত করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়, কিন্তু যে তা বিক্রি করতে চায় তার জন্য তারা ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে শস্য আটক করিয়া রাখে, লোকে তাহাকে শাপ দেয়; কিন্তু যে শস্য বিক্রয় করে, তাহার মস্তকে আশীর্ব্বাদ বর্ত্তে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে শস্য আটক করিয়া রাখে, লোকে তাহাকে শাপ দেয়; কিন্তু যে শস্য বিক্রয় করে, তাহার মস্তকে আশীর্বাদ বর্তে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়, কিন্তু যে তা বিক্রি করে সে আশীর্বাদের পাত্র হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে বদদোয়া দেয়, কিন্তু যে তা বিক্রি করে সে দোয়ার পাত্র হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাভের আশায় যে শস্য মজুত করে রাখে সে লোকের অভিশাপ কুড়ায় কিন্তু যে খোলা বাজারে শস্য বিক্রী করতে রাজী হয় সে আশীর্বাদ পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি তার শস্য বিক্রী করতে অস্বীকার করে, লোকে তাকে অভিশাপ দেয়| অন্যের খিদে মেটাতে যে তার শস্য বিতরণ করে তাকে সকলেই ভালোবাসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে শস্য আটক করে রাখে, লোকে তাকে শাপ দেয়; কিন্তু যে শস্য বিক্রি করে, তার মাথায় পুরষ্কার আসে।