Proverbs 11:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সযত্নে মঙ্গল চেষ্টা করে, সে প্রীতির খোঁজ করে; কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায়, তারই প্রতি তা ঘটে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ মঙ্গলকামনা করে সে অনুগ্রহ পায়, কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায় তার জীবনেই অমঙ্গল নেমে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সযত্নে মঙ্গল চেষ্টা করে, সে প্রীতির অন্বেষণ করে; কিন্তু যে অমঙ্গল খুঁজিয়া বেড়ায়, তাহারই প্রতি তাহা ঘটে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সযত্নে মঙ্গল চেষ্টা করে, সে প্রীতির অন্বেষণ করে; কিন্তু যে অমঙ্গল খুঁজিয়া বেড়ায়, তাহারই প্রতি তাহা ঘটে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে মংগলের খোঁজ করে সে দয়া পায়, কিন্তু যে মন্দের খোঁজ করে তার উপর তা-ই ঘটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ভালোর তালাশ করে সে দয়া পায়, কিন্তু যে খারাপীর তালাশ করে তার উপর তা-ই ঘটবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিতাকাঙ্ক্ষী সকলের প্রীতিভাজন কিন্তু যে অপরের অনিষ্ট কামনা করে তার নিজেরই ক্ষতি হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে অন্যদের ভালো চায়, ভালোত্ব তাকে অনুসরণ করে| কিন্তু যারা মন্দের পেছনে ছোটে তারা মন্দই পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সযত্নে ভালো চেষ্টা করে, সে প্রীতির খোঁজ করে; কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায়, তারই প্রতি তা ঘটে।