Proverbs 11:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নিজের ধনে নির্ভর করে তার পতন হবে; কিন্তু ধার্মিকরা সতেজ তরুশাখার মত প্রফুল্ল হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাদের ধনদৌলতের উপর নির্ভর করে তাদের পতন হবে, কিন্তু ধার্মিকেরা গাছের সবুজ পাতার মতো উন্নতি লাভ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে আপন ধনে নির্ভর করে, সে পতিত হয়; কিন্তু ধার্ম্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে আপন ধনে নির্ভর করে, সে পতিত হয়; কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে তার ধনের উপর নির্ভর করে তার পতন হবে, কিন্তু ঈশ্বরভক্ত লোক সবুজ পাতার মত সতেজ থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে তার ধনের উপর ভরসা করে তার পতন হবে, কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক সবুজ পাতার মত সতেজ থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনসম্পদের উপর নির্ভরতা আনে পতন, কিন্তু ধার্মিকেরা কিশলয়ের মতই থাকে সজীব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজের ধনসম্পত্তির ওপর যে আস্থা রাখে সে শুকনো পাতার মতই ঝরে যাবে| কিন্তু ভালো লোকরা সবুজ পাতার মত উন্নতি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে নিজের ধনে নির্ভর করে, সে পড়ে যায়; কিন্তু ধার্মিকরা সতেজ পাতার মতো প্রফুল্ল হয়।