Proverbs 11:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নিজের পরিবারের কাঁটা, সে কিছুই পায় না; আর অজ্ঞান বিজ্ঞচিত্তের গোলাম হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাদের পরিবারে সর্বনাশ ডেকে আনে তারা উত্তরাধিকারসূত্রে শুধু বাতাসই পাবে, ও মূর্খেরা জ্ঞানবানের দাস হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে নিজ পরিবারের কন্টক, সে বায়ু অধিকার করে; আর অজ্ঞান বিজ্ঞচিত্তের দাস হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে নিজ পরিবারের কণ্টক, সে বায়ু অধিকার করে; আর অজ্ঞান বিজ্ঞচিত্তের দাস হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে তার পরিবারে কষ্ট নিয়ে আসে তার ভাগে বাতাস ছাড়া আর কিছুই থাকবে না; আর যাদের বিবেক অসাড় তারা জ্ঞানীদের দাস হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে তার পরিবারে কষ্ট নিয়ে আসে তার ভাগে বাতাস ছাড়া আর কিছুই থাকবে না; আর যাদের বিবেক অসাড় তারা জ্ঞানীদের গোলাম হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পরিবারে সঙ্কট সৃষ্টি করে পরিণামে সে সবই হারায়, মূর্খকে হতে হয় জ্ঞানবানের অধীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি নিজের পরিবারকে বিপন্ন করে সে কোন কিছুই লাভ করতে পারে না এবং পরিশেষে নির্বোধরা বুদ্ধিমানদের দাসত্ব করতে বাধ্য হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে নিজের পরিবারের বিপত্তি, সে বায়ু অধিকার পায় এবং নির্বোধ জ্ঞানী হৃদয়ের দাস হয়।