Proverbs 11:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সরলদের সিদ্ধতা তাদের পথ দেখাবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাদেরকে নষ্ট করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ন্যায়পরায়ণদের সততাই তাদের পথ দেখায়, কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের ছলনা দ্বারা ধ্বংস হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা, কিন্তু অবিশ্বস্ত লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা, কিন্তু বেঈমান লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ ব্যক্তিদের পথ দেখায় তাদের সততা, কিন্তু বিশ্বাসঘাতকদের কুটিলতাই তাদের বিনাশ ঘটায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো লোকরা সততা দ্বারা চালিত হয়| কিন্তু অপরকে প্রতারিত করতে গিয়ে পাপীরা নিজেদের ধ্বংস করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সরলদের ন্যায়পরায়ণতা তাদেরকে পথ দেখাবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাদেরকে নষ্ট করবে।