Proverbs 11:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, দুনিয়াতে ধার্মিক প্রতিফল পায়। তবে দুর্জন ও গুনাহ্গার আরও কত না পাবে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকেরা যদি এই পৃথিবীতেই তাদের প্রাপ্য পেয়ে যায়, তবে অধার্মিকরা ও পাপীরা আরও কত না বেশি পাবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, পৃথিবীতে ধার্ম্মিক প্রতিফল পায়, তবে দুর্জ্জন ও পাপী আরও কত না পাইবে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়। তবে দুর্জন ও পাপী আরও কত না পাইবে!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই জগতেই যদি ঈশ্বরভক্ত লোকদের পাওনা পেতে হয়, তবে দুষ্ট এবং পাপীরা নিশ্চয়ই তাদের পাওনা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দুনিয়াতেই যদি আল্লাহ্ভক্ত লোকদের পাওনা পেতে হয়, তবে দুষ্ট এবং গুনাহ্গার লোকেরা নিশ্চয়ই তাদের পাওনা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ পৃথিবীতে ধার্মিক পুরস্কার পায় এবং দুর্জন ও পাপী পায় সমুচিত দণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো লোকরা যেমন তাদের পুরস্কার এই জীবনে পায়, তেমনি মন্দ লোকরাও তাদের যা প্রাপ্য তা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়, তবে দুষ্ট ও পাপী আরও কত না পাবে;