Proverbs 11:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সরলদের ধার্মিকতা তাদেরকে উদ্ধার করে; কিন্তু বিশ্বাসঘাতকেরা নিজ নিজ কামনায় ধরা পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ন্যায়পরায়ণদের ধার্মিকতাই তাদের উদ্ধার করে, কিন্তু অবিশ্বস্তেরা মন্দ বাসনা দ্বারা ফাঁদে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সরলদের ধার্ম্মিকতা তাহাদিগকে উদ্ধার করে; কিন্তু বিশ্বাসঘাতকেরা নিজ নিজ কামনায় ধরা পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সরলদের ধার্মিকতা তাহাদিগকে উদ্ধার করে; কিন্তু বিশ্বাসঘাতকেরা নিজ নিজ কামনায় ধরা পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎ লোকদের ঈশ্বরভক্তি তাদের রক্ষা করে, কিন্তু অবিশ্বস্ত লোকেরা নিজেদের লোভের ফাঁদে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎ লোকদের আল্লাহ্-ভয় তাদের রক্ষা করে, কিন্তু বেঈমান লোকেরা নিজেদের লোভের ফাঁদে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জনের ধার্মিকতা তাকে উদ্ধার করে কিন্তু অবিশ্বস্ত ব্যক্তি নিজের লোলুপতার ফাঁদে ধরা পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধার্মিকতা সৎ লোকদের রক্ষা করে| কিন্তু দুষ্ট লোকরা তাদের কামনার জালেই আবদ্ধ হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ধার্ম্মিকতায় ঈশ্বরকে সন্তুষ্ট করে তাদেরকে রক্ষা করে; কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের অভিলাষে ধরা পড়ে।