Proverbs 11:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট মরলে তার প্রত্যাশা নষ্ট হয়; আর অধর্মের প্রত্যাশা বিনাশ পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নশ্বর মানুষে স্থাপিত আশা তাদের সাথেই নষ্ট হয়; তাদের ক্ষমতার সব প্রতিজ্ঞা নিষ্ফল হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট মরিলে তাহার আশ্বাস নষ্ট হয়; আর অধর্ম্মের প্রত্যাশা বিনাশ পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট মরিলে তাহার আশ্বাস নষ্ট হয়; আর অধর্মের প্রত্যাশা বিনাশ পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোক মরলে তার আশাও নষ্ট হয়ে যায়; তার শক্তির দরুন সে যে সব আশা করেছিল তা নষ্ট হয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোক মরলে তার আশাও নষ্ট হয়ে যায়; তার শক্তির দরুন সে যে সব আশা করেছিল তা নষ্ট হয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুর সঙ্গে দুষ্টের আশা-ভরসা লোপ পায়, বিফল হয় তার ধনদৌলতের উপর ভরসা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন দুষ্ট ব্যক্তির মৃত্যুর পর তার আর কোনও আশা নেই| ধনসম্পত্তির জন্য তার সমস্ত আশাও নিশ্চিহ্ন হয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন দুষ্ট লোক মারা যায়, তার আশ্বাস নষ্ট হয় এবং অধর্ম্মের প্রত্যাশা বিনাশ পায়।