Proverbs 12:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবিবেচনার কথাবার্তা তলোয়ারের আঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিবেচকের কথা তরোয়ালের মতো বিদ্ধ করে, কিন্তু জ্ঞানবানের জিভ সুস্থতা নিয়ে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ কেহ অবিবেচনার কথা বলে, খড়্‌গাঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ কেহ অবিবেচনার কথা বলে, খড়্‌গাঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেপরোয়া কথা তলোয়ারের মত আঘাত করে, কিন্তু জ্ঞানীর কথা সুস্থ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেপরোয়া কথা তলোয়ারের মত আঘাত করে, কিন্তু জ্ঞানীর কথা সুস্থ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসংযত কথা তরবারির মত বিদ্ধ করে কিন্তু জ্ঞানবানদের কথা ক্ষত নিরাময় করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তি চিন্তাভাবনা না করে কথাবার্তা বলে তার বাক্য তরবারির মত আঘাত করতে পারে| কিন্তু বিচক্ষণ ব্যক্তি কথা বলার সময় সজাগ থাকে| তাঁর বাক্য ঐ আঘাতের যন্ত্রণা মুছে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ কেউ অবিবেচনার কথা বলে, তরোয়ালের আঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা আরোগ্যতা আনে।