Proverbs 12:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কু-কল্পনাকারীদের দিলে ছল থাকে; কিন্তু যারা শান্তির মন্ত্রণা দেয়, তাদের আনন্দ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অমঙ্গলের চক্রান্ত করে তাদের অন্তরে ছলনা থাকে, কিন্তু যারা শান্তির উদ্যোক্তা হয় তারা আনন্দ পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কু-কল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে; কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয়, তাহাদের আনন্দ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কু-কল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে; কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয়, তাহাদের আনন্দ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা কুমতলব করে তাদের অন্তরে ছলনা থাকে, কিন্তু যারা মংগলের পরামর্শ দেয় তাদের অন্তরে থাকে আনন্দ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা কুমতলব করে তাদের অন্তরে ছলনা থাকে, কিন্তু যারা ভালোর পরামর্শ দেয় তাদের অন্তরে থাকে আনন্দ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুচক্রীদের অন্তরে থাকে ছলনা, কিন্তু শান্তি স্থাপনে যারা রত তাদের চিত্ত হয় আনন্দিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা অপরের বিরুদ্ধে কু-পরিকল্পনা করে তারা নিজেদেরই ঠকায়| যারা শান্তির জন্য কাজ করে তারা সুখী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রতারণাকারীদের হৃদয়ে খারাপ পরিকল্পনা থাকে; কিন্তু যারা শান্তির উপদেশ দেয়, তাদের আনন্দ হয়।