Proverbs 12:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সতর্ক লোক জ্ঞান গোপন করে রাখে; কিন্তু হীনবুদ্ধিদের দিল অজ্ঞানতা প্রচার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিচক্ষণ লোকেরা তাদের জ্ঞান নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে, কিন্তু মূর্খদের অন্তর মূর্খতা ফাঁস করে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে; কিন্তু হীনবুদ্ধিদের হৃদয় অজ্ঞানতা প্রচার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে; কিন্তু হীনবুদ্ধিদের হৃদয় অজ্ঞানতা প্রচার করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সতর্ক লোক যা জানে তা বলে বেড়ায় না, কিন্তু বিবেচনাহীন লোকেরা তাদের কথায় নির্বুদ্ধিতা প্রকাশ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সতর্ক লোক যা জানে তা বলে বেড়ায় না, কিন্তু বিবেচনাহীন লোকেরা তাদের কথায় নির্বুদ্ধিতা প্রকাশ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিজ্ঞব্যক্তি তার জ্ঞানের কথা গোপন রাখে, কিন্তু মূর্খ তার অজ্ঞানতা জাহির করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বুদ্ধিমান লোকরা যা জানে কখনও তার সবটা বলে না| কিন্তু একজন নির্বোধ ব্যক্তি, সে যা জানে সবই বলে দিয়ে নিজেকে মূর্খ প্রতিপন্ন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বুদ্ধিমান লোক জ্ঞান গোপন রাখে; কিন্তু নির্বোধদের হৃদয় নির্বোধের মত চিত্কার করে।