Proverbs 12:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অলস মৃগয়াতে ধৃত পশু রান্নাও করে না; কিন্তু মানুষের বহুমূল্য রত্ন পরিশ্রমীর আয়ত্তে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অলসেরা শিকার করা কোনো কিছু উনুনে সেঁকে না, কিন্তু পরিশ্রমীরা শিকারের ধন উপভোগ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না; কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না; কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অলস লোক নিজের খাবারের জন্য শিকার করতেও যায় না, কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিশ্রমী হওয়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অলস লোক নিজের খাবারের জন্য শিকার করতেও যায় না, কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিশ্রমী হওয়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলস কখনও তার কাম্য বস্তুর নাগাল পায় না, কিন্তু পরিশ্রমী অর্জন করে বহুমূল্য সম্পদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন অলস ব্যক্তি কখনও তার যে জিনিস প্রয়োজন তার পেছনে ছোটে না| ধন আসে কঠিন পরিশ্রমীদের কাছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অলস শিকারে ধৃত পশু রান্না করে না; কিন্তু মানুষের মূল্যবান রত্ন পরিশ্রমীর পক্ষে।