Proverbs 12:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষ নাফরমানী দ্বারা সুস্থির হবে না, কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউই দুষ্টতার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না, কিন্তু ধার্মিকদের নির্মূল করা যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধার্ম্মিকদের মূল বিচলিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দতা দিয়ে কোন লোকের জীবনে স্থিরতা আসে না, কিন্তু ঈশ্বরভক্ত লোকের জীবনের ভিত্তি অটল থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপী দিয়ে কোন লোকের জীবনে স্থিরতা আসে না, কিন্তু আল্লাহ্ভক্ত লোকের জীবনের ভিত্তি অটল থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুষ্কর্মের দ্বারা মানুষ প্রতিষ্ঠা পায় না, কিন্তু ধার্মিকের ভিত্তি অটল থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপীরা কখনই নিরাপদ নয়| কিন্তু ধার্মিকরা সর্বদা সুরক্ষিত ও নিরাপদ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষ দুষ্টতার মাধ্যমে সুস্থির হবে না, কিন্তু ধার্ম্মিকদের মূল বিচলিত হবে না।