Proverbs 12:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টদের কথাবার্তা যেন রক্তপাত করার জন্য লুকিয়ে থাকামাত্র; কিন্তু সরলদের মুখ তাদেরকে রক্ষা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের কথাবার্তা রক্তপাতের জন্য লুকিয়ে থাকে, কিন্তু ন্যায়পরায়ণদের কথাবার্তা তাদের রক্ষা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টগণের কথাবার্ত্তা রক্তপাত জন্য লুকাইয়া থাকামাত্র; কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টগণের কথাবার্তা রক্তপাতের জন্য লুকাইয়া থাকামাত্র; কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোকেরা রক্তপাত করবার জন্য ওৎ পেতে থাকবার কথা বলে, কিন্তু ন্যায়বানেরা রক্ষা করবার কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোকেরা রক্তপাত করবার জন্য ওৎ পেতে থাকবার কথা বলে, কিন্তু ন্যায়বান লোকেরা রক্ষা করবার কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কথার আড়ালে দুষ্টেরা হত্যার উদ্দেশ্য গোপন রাখে, কিন্তু ন্যায়নিষ্ঠদের কথায় লোকে উদ্ধার পয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপী লোকরা তাদের কথাবার্তার মাধ্যমে অন্যদের আঘাত করে| কিন্তু ধার্মিক লোকদের কথাবার্তা মানুষকে বিপদ থেকে রক্ষা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টদের কথাবার্তা রক্তপাত জন্য লুকিয়ে থাকামাত্র; কিন্তু সরলদের মুখ তাদেরকে রক্ষা করে।