Proverbs 12:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাকে তুচ্ছ করা হয়, তবুও যদি সে গোলাম রাখে, সে খাদ্যহীন গর্বিতমনা থেকে উৎকৃষ্ট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউকেটা হওয়ার ভান করে নিরন্ন হয়ে থাকার চেয়ে বরং নগণ্য মানুষ হয়ে দাস রাখা ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে তুচ্ছীকৃত, তথাপি দাস রাখে, সে খাদ্যহীন আত্মশ্লাঘী হইতে উৎকৃষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে তুচ্ছীকৃত, তথাপি দাস রাখে, সে খাদ্যহীন গর্বিতমনা হইতে উৎকৃষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক বড়লোকের ভান করে কিন্তু ঘরে খাবার নেই, তার চেয়ে যে বড়লোক নয় অথচ চাকর রাখে সে বরং ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক বড়লোকের ভান করে কিন্তু ঘরে খাবার নেই, তার চেয়ে যে বড়লোক নয় অথচ চাকর রাখে সে বরং ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একজন সাধারণ অথচ স্বাবলম্বী লোক চালচুলোহীন চালবাজের চেয়ে ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খাবার সংস্থান নেই অথচ ধনী হবার ভান করবার চেয়ে বরং একজন ভৃত্যের মালিক হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে তুচ্ছীকৃত, তথাপি দাস রাখে, সে খাদ্যহীন অহঙ্কারীর থেকে ভালো।