Proverbs 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নাফরমানীর পথে অর্জিত ধন ক্ষয় পায়; কিন্তু যে ব্যক্তি সঞ্চয় করে, সে বেশি পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অসাধু উপায়ে অর্জিত অর্থ কমে যায়, কিন্তু যে অল্প অল্প করে অর্থ সংগ্রহ করে, তার অর্থ বাড়তে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অলীকতায় অর্জ্জিত ধন ক্ষয় পায়; কিন্তু যে ব্যক্তি হস্ত দ্বারা সঞ্চয় করে, সে অধিক পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অলিকতায় অর্জিত ধন ক্ষয় পায়; কিন্তু যে ব্যক্তি হস্ত দ্বারা সঞ্চয় করে, সে অধিক পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরিশ্রম না করে যে টাকা পাওয়া যায় তা কমে যায়, কিন্তু যে লোক পরিশ্রম করে টাকা জমায় তার টাকা বেড়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরিশ্রম না করে যে টাকা পাওয়া যায় তা কমে যায়, কিন্তু যে লোক পরিশ্রম করে টাকা জমায় তার টাকা বেড়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সহজে পাওয়া অর্থ সহজেই চলে যায়, কিন্তু কষ্টার্জিত অর্থ দিনে দিনে বাড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা পয়সার জন্য ঠকায়, তারা শীঘ্রই সব পয়সা হারাবে| কিন্তু পরিশ্রমের বিনিময়ে যারা অর্থ রোজগার করে তাদের অর্থ ক্রমশঃ বৃদ্ধি পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক অসারতায় অর্জন করা ধন ক্ষয় পায়; কিন্তু যে ব্যক্তি হাতের মাধ্যমে কাজ করে সঞ্চয় করে, সে অনেক পায়।