Proverbs 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আশা পূর্ণ হতে বিলম্ব হওয়া হৃদয়ের পীড়াজনক; কিন্তু মনোবাসনার পরিপূর্ণতা জীবন-বৃক্ষের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলম্বিত আশা হৃদয়কে অসুস্থ করে তোলে, কিন্তু পূর্ণ আকাঙ্ক্ষা এক জীবনবৃক্ষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক; কিন্তু বাঞ্ছার সিদ্ধি জীবনবৃক্ষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক; কিন্তু মনোবাসনার সিদ্ধি জীবনবৃক্ষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আশা পূর্ণ হতে দেরি হলে অন্তর ভেংগে পড়ে, কিন্তু ইচ্ছার পরিপূর্ণতা জীবন-গাছের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশা পূর্ণ হতে দেরি হলে অন্তর ভেংগে পড়ে, কিন্তু ইচ্ছার পরিপূর্ণতা জীবন্তগাছের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যাশা ব্যর্থ হলে মন ভেঙ্গে যায়, কিন্তু বাসনা পূর্ণ হলে আনন্দে ভরে ওঠে মন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আশা যদি ক্রমাগত দূরে সরে যেতে থাকে তাহলে হৃদয় দুঃখিত হয়| আকাঙ্খিত বস্তু পাওয়া জীবন বৃক্ষের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আশার বিলম্ব হৃদয়ের পীড়াজনক; কিন্তু আকাঙ্খার পূর্ণতা জীবনবৃক্ষ।