Proverbs 13:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন বাসনা পূরণ হলে তা প্রাণে মধুর মত মনে হয়; কিন্তু হীনবুদ্ধিরা মন্দ থেকে সরে যেতে ঘৃণা বোধ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্ণ আকাঙ্ক্ষা প্রাণের পক্ষে তৃপ্তিদায়ক, কিন্তু মূর্খেরা মন্দ পথ থেকে ফিরতে চায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাসনার সিদ্ধি প্রাণে মধুর বোধ হয়; কিন্তু মন্দ হইতে সরিয়া যাওয়া হীনবুদ্ধিদের ঘৃণিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাসনার সিদ্ধি প্রাণে মধুর বোধ হয়; কিন্তু মন্দ হইতে সরিয়া যাওয়া হীনবুদ্ধিদের ঘৃণিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনের ইচ্ছা পূরণ হলে অন্তর তৃপ্ত হয়, কিন্তু বিবেচনাহীনেরা মন্দ থেকে দূরে সরে যেতে ঘৃণা বোধ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনের ইচ্ছা পূরণ হলে অন্তর তৃপ্ত হয়, কিন্তু বিবেচনাহীনেরা খারাপী থেকে দূরে সরে যেতে ঘৃণা বোধ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনোবাঞ্ছা পূর্ণহলে তৃপ্তির আনন্দে মন ভরে যায়, কিন্তু মূঢ় কুপথ পরিত্যাগ করতে কখনও রাজী হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ কিছু চেয়ে তা পেয়ে যায় তাহলে সে খুব আনন্দিত হয়| কিন্তু নির্বোধ লোকরা তাদের অসৎ পথ থেকে সরে আসতে ঘৃণা বোধ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রাণে মধুর আকাঙ্খার উপলব্ধি হয়; কিন্তু মন্দ থেকে সরে যাওয়া নির্বোধদের ঘৃণিত।