Proverbs 13:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষ নিজের মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতক জুলুম করতে চায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষ তাদের মুখের ফল দ্বারাই মঙ্গল উপভোগ করে, কিন্তু বিশ্বাসঘাতক হিংস্রতার প্রবৃত্তি রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্য নিজ মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতকদের প্রাণ দৌরাত্ম্য ভোগ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্য নিজ মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতকদের প্রাণ দৌরাত্ম্য ভোগ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ নিজের কথার দ্বারা মংগল লাভ করতে পারে; অবিশ্বস্ত লোক অত্যাচার করতে চায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ নিজের কথার দ্বারা উন্নতি লাভ করতে পারে; বেঈমান লোক জুলুম করতে চায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জনের মুখের কথা তার মঙ্গল আনে, কিন্তু দুষ্ট চায় হিংসার হানাহানি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো লোকরা তাদের ভালো কথাবার্তার জন্য পুরস্কৃত হয়| কিন্তু দুষ্ট লোকরা সব সময় ভুল কাজ করতে চায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষ নিজের মুখের ফলের মাধ্যমে ভালো জিনিস ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতকদের অভিলাষ উত্পীড়ন ভোগ করে।