Proverbs 13:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অমঙ্গল গুনাহ্গারদের পিছনে পিছনে দৌড়ায়; কিন্তু ধার্মিকদেরকে মঙ্গলরূপ পুরস্কার দেওয়া হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিপত্তি পাপীর পশ্চাদ্ধাবন করে, কিন্তু ধার্মিককে মঙ্গল দিয়ে পুরস্কৃত করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অমঙ্গল পাপীদের পশ্চাতে পশ্চাতে দৌড়ে; কিন্তু ধার্ম্মিকদিগকে মঙ্গলরূপ পুরস্কার দত্ত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অমঙ্গল পাপীদের পশ্চাতে পশ্চাতে দৌড়ায়; কিন্তু ধার্মিকদিগকে মঙ্গলরূপ পুরস্কার দত্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমংগল পাপীদের পিছনে পিছনে ছুটে আসে, কিন্তু মংগল হল ঈশ্বরভক্তদের পাওনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবনতি গুনাহ্গারদের পিছনে পিছনে ছুটে আসে, কিন্তু উন্নতি হল আল্লাহ্ভক্তদের পাওনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমঙ্গল পাপীদের তাড়া করে ফেরে, কিন্তু মঙ্গলই ধার্মিকের পুরস্কার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুঃখ দুর্দশা পাপীদের তাড়া করে বেড়ায়, কিন্তু ভালো লোকদের জীবনে ভাল ঘটনাই ঘটে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিপর্যয় পাপীদের পরে দৌড়ায়; কিন্তু ধার্ম্মিকদেরকে ভালোর পুরষ্কার দেওয়া হয়।