Proverbs 13:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সৎ লোক পুত্রদের পুত্রদের জন্য অধিকার রেখে যায়; কিন্তু গুনাহ্গারের ধন ধার্মিকের জন্য সঞ্চিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সৎলোক তাদের নাতি-নাতনিদের জন্য উত্তরাধিকার ছেড়ে যায়, কিন্তু পাপীর ধন ধার্মিকদের জন্য মজুত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সৎ লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়; কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের নিমিত্ত সঞ্চিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সৎ লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়; কিন্তু পাপীর ধন ধার্মিকের জন্য সঞ্চিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাল লোক তার নাতিপুতিদের জন্য অধিকার রেখে যায়, কিন্তু পাপীর ধন ঈশ্বরভক্তদের জন্যই জমা করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাল লোক তার নাতি-নাতনীদের জন্য অধিকার রেখে যায়, কিন্তু গুনাহ্গারের ধন আল্লাহ্ভক্তদের জন্যই জমা করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎলোক তার উত্তরপুরুষের জন্য রেখে যায় উত্তরাধিকার, কিন্তু পাপীর সম্পদ ধার্মিকের ভোগে লাগে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন সজ্জন ব্যক্তির যা সম্পদ থাকবে তা সে তার সন্তান ও নাতি-নাতনিদের দিয়ে যেতে পারবে| এবং পরিশেষে দুর্জনদের সব সম্পদও এক দিন সজ্জন ব্যক্তিদের আওতায় চলে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সৎ লোক তার নাতিদের জন্য উত্তরাধিকার রেখে যায়; কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের জন্যে সঞ্চিত হয়।