Proverbs 13:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দরিদ্রদের ভূমির চাষে প্রচুর খাদ্য জন্মায়; কিন্তু ন্যায়বিচারের অভাবে কেউ কেউ নষ্ট হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অকর্ষিত জমি দরিদ্রদের জন্য খাদ্য উৎপাদন করে, কিন্তু অবিচার তা নিশ্চিহ্ন করে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দরিদ্রগণের ভূমির চাষে খাদ্যবাহুল্য হয়; কিন্তু বিচারের অভাবে কেহ কেহ নষ্ট হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দরিদ্রগণের ভূমির চাষে খাদ্যবাহুল্য হয়; কিন্তু বিচারের অভাবে কেহ কেহ নষ্ট হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গরীবের জমিতে প্রচুর শস্য জন্মায়, কিন্তু অবিচারের ফলে তা কেড়ে নেওয়া হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গরীবের জমিতে প্রচুর শস্য জন্মায়, কিন্তু অবিচারের ফলে তা কেড়ে নেওয়া হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পতিত জমি চাষ করেও দরিদ্র প্রচুর ফসল ফলাতে পারে, কিন্তু দুর্জনের অন্যায় সে ফসল থেকে তাকে বঞ্চিত করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন দরিদ্রের উর্বর জমি থাকতে পারে যা প্রচুর ফসল দেয়| কিন্তু ভুল সিদ্ধান্তের ফলে সে ক্ষুধার্ত থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গরিবদের ভূমির চাষে প্রচুর খাদ্য হয়; কিন্তু অবিচারের দ্বারা তা দূরে সরে যায়।