Proverbs 13:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে পুত্রকে দণ্ড না দেয়, সে তাকে ঘৃণা করে; কিন্তু যে তাকে মহব্বত করে, সে সযত্নে শাস্তি দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা লাঠির ব্যবহার করে না, তারা তাদের সন্তানদের ঘৃণা করে, কিন্তু যারা তাদের সন্তানদের ভালোবাসে, তারা সযত্নে তাদের শাসনও করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দণ্ড না দেয়, সে পুত্রকে দ্বেষ করে; কিন্তু যে তাহাকে প্রেম করে, সে সযত্নে শাস্তি দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে পুত্রকে দণ্ড না দেয়, সে তাহাকে দ্বেষ করে; কিন্তু যে তাহাকে প্রেম করে, সে সযত্নে শাস্তি দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে তার ছেলেকে শাস্তি দেয় না সে তাকে ভালবাসে না, কিন্তু যে তাকে ভালবাসে সে তার শাসনের দিকে মনোযাগ দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে তার ছেলেকে শাস্তি দেয় না সে তাকে ভালবাসে না, কিন্তু যে তাকে ভালবাসে সে তার শাসনের দিকে মনোযোগ দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুত্রকে যে পিতা শাসন করে না, প্রকৃত পক্ষে সে তাকে ভালবাসে না, প্রকৃত ভালবাসা সন্তানকে সংশোধন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে নিজের সন্তানদের সত্যিকারের ভালোবাসে সে সন্তানদের ভুল ত্রুটিগুলো শুধরে দেয়| যদি তুমি তোমার পুত্রকে ভালবাসো তাহলে তাকে সঠিক পথে চলার শিক্ষা দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে শাসন না করে, সে ছেলেকে ঘৃণা করে; কিন্তু যে তাকে ভালবাসে, সে সযত্নে শাসন করে।