Proverbs 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিকতা সিদ্ধাচারীকে রক্ষা করে; কিন্তু নাফরমানী গুনাহ্‌গারকে উপড়িয়ে ফেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকতা ন্যায়পরায়ণ মানুষদের রক্ষা করে, কিন্তু দুষ্টতা পাপীদের উৎখাত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিকতা সিদ্ধাচারীকে রক্ষা করে; কিন্তু দুষ্টতা পাপীকে পাড়িয়া ফেলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিকতা সিদ্ধাচারীকে রক্ষা করে; কিন্তু দুষ্টতা পাপীকে পাড়িয়া ফেলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের প্রতি ভক্তি সৎ লোককে রক্ষা করে, কিন্তু দুষ্টতা পাপীদের সর্বনাশ ঘটায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র প্রতি ভয় সৎ লোককে রক্ষা করে, কিন্তু দুষ্টতা গুনাহ্‌গারদের সর্বনাশ ঘটায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জনের ন্যায়নিষ্ঠা তাকে রক্ষা করে কিন্তু মন্দ আচরণ পাপীর পতন ঘটায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধার্মিকতা ভাল এবং সৎ‌ মানুষকে রক্ষা করবে| কিন্তু যে সব লোক পাপ করতে ভালবাসে পাপ তাদের সর্বনাশ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্ম্মিকতা সততাকে রক্ষা করে; কিন্তু দুষ্ট তার পাপের জন্য নিপাতিত হয়।