Proverbs 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের ধন তার প্রাণকে রক্ষা করে; কিন্তু দরিদ্রকে কেউ তর্জন-গর্জন করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের ধন হয়তো তাদের প্রাণের প্রায়শ্চিত্ত করতে পারে, কিন্তু দরিদ্রকে ভয় দেখানো যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মানুষের ধন তাহার প্রাণের প্রায়শ্চিত্ত; কিন্তু দরিদ্র তর্জ্জন শুনে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মানুষের ধন তাহার প্রাণের প্রায়শ্চিত্ত; কিন্তু দরিদ্র তর্জন শুনে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধনীকে তার ধন দিয়েই নিজের প্রাণ রক্ষা করতে হয়, কিন্তু গরীব লোককে কেউ ভয় দেখায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধনীকে তার ধন দিয়েই নিজের প্রাণ রক্ষা করতে হয়, কিন্তু গরীব লোককে কেউ ভয় দেখায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনীকে অর্থমূল্যে নিজের প্রাণ বাঁচাতে হয়, কিন্তু দরিদ্রকে কেউ ভীতি প্রদর্শন করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জীবন রক্ষার জন্য একজন ধনীকে হয়ত অনেক মূল্য দিতে হবে| কিন্তু গরীব লোকরা কখনও সেরকম হুমকি পায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের ধন তার প্রাণের প্রায়শ্চিত্ত; কিন্তু গরিব লোক ধমক শোনে না।