Proverbs 14:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্ত্রীলোকদের বিজ্ঞতা তাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা নিজের হাতে তা ভেঙ্গে ফেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানবতী মহিলা তার বাড়ি গেঁথে তোলে, কিন্তু মূর্খ মহিলা নিজের হাতে তার বাড়ি ভেঙে ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তাহা ভাঙ্গিয়া ফেলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তাহা ভাঙ্গিয়া ফেলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুদ্ধিমতী স্ত্রীলোক তার সংসারের উন্নতি করে, কিন্তু যে স্ত্রীলোকের বিবেক অসাড় সে নিজেই তার সংসারের ভাংগন ধরায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুদ্ধিমতী স্ত্রীলোক তার সংসারের উন্নতি করে, কিন্তু যে স্ত্রীলোকের বিবেক অসাড় সে নিজেই তার সংসারের ভাংগন ধরায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নারীর প্রজ্ঞায় গড়ে ওঠে সুখের সংসার, কিন্তু তাদের মূর্খতায় ঘর ভেঙ্গে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন জ্ঞানী মহিলা তার জ্ঞান দিয়েই নিজের সংসার তৈরী করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানী স্ত্রী তার বাড়ি নির্মাণ করে; কিন্তু মূর্খ স্ত্রী নিজের হাতে তা ভেঙে ফেলে।