Proverbs 14:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্তঃকরণ আপনার তিক্ততা বোঝে, অপর লোক তার আনন্দের ভাগী হতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক অন্তঃকরণ তার নিজের জ্বালা জানে, আর কেউ তার আনন্দের ভাগী হতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্তঃকরণ আপনার তিক্ততা বুঝে, অপর লোক তাহার আনন্দের ভাগী হইতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্তঃকরণ আপনার তিক্ততা বুঝে, অপর লোক তাহার আনন্দের ভাগী হইতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে; একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে; একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার হৃদয়ের বেদনা ও আনন্দ তোমার নিজেরই, অপর কেউ তার অংশীদার হতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন দুঃখী লোক শুধুই তার নিজের দুঃখ অনুভব করতে পারে| ঠিক তেমনি, কেউই অন্য লোকের হৃদয়ের অন্তঃস্থলের আনন্দে ভাগ বসাতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হৃদয় নিজের তিক্ততা জানে এবং অপর লোক তার আনন্দের ভাগী হতে পারে না।