Proverbs 14:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে শীঘ্র ক্রুদ্ধ হয়, সে অজ্ঞানের কাজ করে, আর কু-কল্পনাকারী ঘৃণার পাত্র হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বদরাগি লোক মূর্খের মতো কাজ করে, ও যে দুষ্ট ফন্দি আঁটে সে ঘৃণিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আশুক্রোধী অজ্ঞানের কার্য্য করে, আর কু-কল্পনাকারী ঘৃণার পাত্র হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আশুক্রোধী অজ্ঞানের কার্য করে, আর কু-কল্পনাকারী ঘৃণার পাত্র হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বদমেজাজী লোক বোকার মত কাজ করে, আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বদমেজাজী লোক বোকার মত কাজ করে, আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বদমেজাজী লোক মূর্খের মত কাজ করে, কিন্তু বিচক্ষণ ব্যক্তি ধৈর্য ধারণ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব লোক খুব সহজেই রেগে যায় তারা নির্বোধের মত আচরণ করে| কিন্তু জ্ঞানীরা হয় ধৈর্য্যশীল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে তাড়াতাড়ি রেগে যায় সে নির্বোধের কাজ করে, আর খারাপ পরিকল্পনাকারী ঘৃণিত হয়।