Proverbs 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে নিজের সরলতায় চলে, সেই মাবুদকে ভয় করে; কিন্তু যে বিপথগামী, সে তাঁকে তুচ্ছ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সদাপ্রভুকে ভয় করে সে সৎভাবে চলে, কিন্তু যারা তাঁকে অবজ্ঞা করে তারা তাদের পথে সর্পিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে আপন সরলতায় চলে, সেই সদাপ্রভুকে ভয় করে; কিন্তু যে বক্রপথগামী, সে তাঁহাকে তুচ্ছ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে আপন সরলতায় চলে, সেই সদাপ্রভুকে ভয় করে; কিন্তু যে বক্রগামী, সে তাঁহাকে তুচ্ছ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সততায় চলে সে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে, কিন্তু যে বাঁকা পথে চলে সে তাঁকে তুচ্ছ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সততায় চলে সে মাবুদকে ভয় করে, কিন্তু যে বাঁকা পথে চলে সে তাঁকে তুচ্ছ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সজ্জন ঈশ্বরকে সম্ভ্রম করে, কিন্তু দুর্জন তাঁকে অবজ্ঞা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে প্রভুকে সম্মান করে সেই সঠিক পথে জীবনযাপন করে| কিন্তু একজন অসৎ লোক প্রভুকে ঘৃণা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে নিজের সরলতায় চলে, সেই সদাপ্রভুকে ভয় করে; কিন্তু যে তার পথে অসৎ, সে তাঁকে অবজ্ঞা করে।