Proverbs 14:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা অনিষ্ট কল্পনা করে, তারা কি ভ্রান্ত হয় না? কিন্তু যারা মঙ্গল কল্পনা করে, তারা রহম ও বিশ্বস্ততা পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অনিষ্টের চক্রান্ত করে তারা কি বিপথগামী হয় না? কিন্তু যারা মঙ্গলের পরিকল্পনা করে তারা ভালোবাসা ও বিশ্বস্ততা লাভ করে ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা অনিষ্ট কল্পনা করে, তাহারা কি ভ্রান্ত হয় না? কিন্তু যাহারা মঙ্গল কল্পনা করে, তাহারা দয়া ও সত্য পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা অনিষ্ট কল্পনা করে, তাহারা কি ভ্রান্ত হয় না? কিন্তু যাহারা মঙ্গল কল্পনা করে, তাহারা দয়া ও সত্য পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মন্দ কাজ করবার ফন্দি আঁটে তারা কি বিপথে যায় না? কিন্তু যারা মংগল করবার পরিকল্পনা করে তাদের জন্য আছে বিশ্বস্ততা ও সততা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা খারাপ কাজ করবার ফন্দি আঁটে তারা কি বিপথে যায় না? কিন্তু যারা উপকার করবার পরিকল্পনা করে তাদের জন্য আছে বিশ্বস্ততা ও সততা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা কুচক্রান্ত করে তারা কি ভুল করে না? কিন্তু যাদের পরিকল্পনা শুভ তারা লাভ করে শ্রদ্ধাভক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ খারাপ কাজ করার ফন্দি আঁটে তাহলে সে ভুল করবে| কিন্তু যে ভালো কাজ করার চেষ্টা করবে সে বন্ধু পাবে, সবাই তাকে ভালোবাসবে ও বিশ্বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা খারাপ চক্রান্ত করে, তারা কি ভ্রান্ত হয় না? কিন্তু যারা ভালো পরিকল্পনা করে, তারা চুক্তির বিশ্বস্ততা ও বিশ্বাসযোগ্যতা পায়।