Proverbs 14:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান; কিন্তু বদমেজাজী অজ্ঞানতা তুলে ধরে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ধৈর্যশীল সে অত্যন্ত বিচক্ষণ, কিন্তু যে বদরাগি সে মূর্খতাই প্রকাশ করে ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান; কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান; কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক সহজে রাগ করে না সে খুব বুদ্ধিমান, কিন্তু যে লোক হঠাৎ রেগে যায় সে বোকামি তুলে ধরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক সহজে রাগ করে না সে খুব বুদ্ধিমান, কিন্তু যে লোক হঠাৎ রেগে যায় সে বোকামি তুলে ধরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রোধে ধৈর্য ধারণ করে সে অতি বিচক্ষণ, কিন্তু বদমেজাজী লোক প্রকাশ করে চূড়ান্ত মূর্খতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধৈর্য্যশীল একজন মানুষ ভীষণ সপ্রতিভ হয়| আর যে সহজে রেগে যায় সে তার মূর্খামির প্রমাণ দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন ধৈর্য্যশীল মানুষ প্রচুর বোধশক্তিসম্পন্ন, কিন্তু উগ্র মেজাজি নির্বোধমিতা তুলে ধরে।