Proverbs 14:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অজ্ঞানের মুখে অহঙ্কারের দণ্ড থাকে; কিন্তু জ্ঞানবানদের কথা তাদেরকে রক্ষা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খের মুখ দিয়ে অহংকারের বাক্যবাণ বর্ষিত হয়, কিন্তু জ্ঞানবানদের ঠোঁট তাদের রক্ষা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অজ্ঞানের মুখে অহঙ্কারের দণ্ড থাকে; কিন্তু জ্ঞানবানদের ওষ্ঠ তাহাদিগকে রক্ষা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অজ্ঞানের মুখে অহঙ্কারের দণ্ড থাকে; কিন্তু জ্ঞানবানদের ওষ্ঠ তাহাদিগকে রক্ষা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যার বিবেক অসাড় তার কথাবার্তায় অহংকার প্রকাশ পায়, কিন্তু জ্ঞানীরা তাদের কথার দ্বারা রক্ষা পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যার বিবেক অসাড় তার কথাবার্তায় অহংকার প্রকাশ পায়, কিন্তু জ্ঞানীরা তাদের কথার দ্বারা রক্ষা পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের বাগাড়ম্বরে মূর্খ শাস্তি পায়, কিন্তু বুদ্ধিমানের কথা তাকে বিপদে পড়তে দেয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন বোকা লোকের কথাবার্তা তার নিজের সমস্যার কারণ হয়ে ওঠে| কিন্তু একজন জ্ঞানী লোকের কথাবার্তা তাঁকে রক্ষা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নির্বোধের মুখে অহঙ্কারের ফল থাকে; কিন্তু জ্ঞানবানদের ঠোঁট তাদেরকে রক্ষা করে।