Proverbs 14:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু ঈর্ষাগুলো অস্থির পচনস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শান্ত হৃদয় দেহকেও সুস্থ রাখে, কিন্তু ঈর্ষা অস্থির পচনস্বরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু ঈর্ষা সকল অস্থির পচনস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু ঈর্ষা সকল অস্থির পচনস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শান্ত মন দেহকে সুস্থ রাখে, কিন্তু হিংসা দেহকে অসুস্থ করে তোলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শান্ত মন শরীরকে সুস্থ রাখে, কিন্তু হিংসা শরীরকে অসুস্থ করে তোলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনের শান্তি দেহের পক্ষে স্বাস্থ্যকর, কিন্তু ঈর্ষাপরায়ণতা দুষ্টক্ষতের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানসিক শান্তি দৈহিক স্বাস্থ্যের উন্নতি করে| কিন্তু অন্যের প্রতি হিংসা শরীরকে রোগগ্রস্ত করে তোলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু হিংসা হাড়ের পচনস্বরূপ।