Proverbs 14:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দীনহীনের প্রতি জুলুম করে, সে তার নির্মাতাকে উপহাস করে; কিন্তু যে দরিদ্রের প্রতি রহম করে, সে তাঁকে সম্মান করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দরিদ্রদের শোষণ করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে, কিন্তু যে দরিদ্রদের প্রতি দয়া দেখায় সে ঈশ্বরকে সম্মানিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দীনহীনের প্রতি উপদ্রব করে, সে তাহার নির্ম্মাতাকে টিট্কারী দেয়; কিন্তু যে দরিদ্রের প্রতি দয়া করে, সে তাঁহাকে সম্মান করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দীনহীনের প্রতি উপদ্রব করে, সে তাহার নির্মাতাকে উপহাস করে; কিন্তু যে দরিদ্রের প্রতি দয়া করে, সে তাঁহাকে সম্মান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক গরীবের উপর অত্যাচার করে সে তার সৃষ্টিকর্তাকে অপমান করে, কিন্তু যে লোক অভাবীকে দয়া করে সে তার সৃষ্টিকর্তাকে সম্মান করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক গরীবের উপর জুলুম করে সে তার সৃষ্টিকর্তাকে অপমান করে, কিন্তু যে লোক অভাবীকে দয়া করে সে তার সৃষ্টিকর্তাকে সম্মান করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দরিদ্রের উপর যে অত্যাচার করে, সে অবমাননা করে তার স্রষ্টাকে দরিদ্রকে যে দয়া করে সে ঈশ্বরকে জানায় শ্রদ্ধা ও সম্মান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরই প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন| তাই যারা গরীবদের জন্য সংকটের সমস্যা সৃষ্টি করে তারা দরিদ্রদের সৃষ্টিকর্তাকে অপমান করে| যারা গরীবদের দয়া দেখায় তারা ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে গরিবের প্রতি অত্যাচার করে, সে তার নির্মাতাকে অভিশাপ দেয়; কিন্তু যে দরিদ্রের প্রতি দয়া করে, সে তাঁকে সম্মান করে।