Proverbs 14:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে, কিন্তু হীনবুদ্ধিদের দিলে যা থাকে, তা প্রকাশ হয়ে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিচক্ষণদের অন্তরে প্রজ্ঞা বিশ্রাম করে, ও মূর্খদের মধ্যেও সে নিজের আত্মপরিচয় দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে, কিন্তু হীনবুদ্ধিদের অন্তরে যাহা থাকে, তাহা প্রকাশ হইয়া পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে, কিন্তু হীনবুদ্ধিদের অন্তরে যাহা থাকে, তাহা প্রকাশ হইয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের বিচারবুদ্ধি আছে তাদের অন্তরে জ্ঞান শান্তভাবে থাকে, কিন্তু বিবেচনাহীনেরা তাদের জ্ঞান জাহির করবার জন্য ব্যস্ত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের বিচারবুদ্ধি আছে তাদের অন্তরে জ্ঞান শান্তভাবে থাকে, কিন্তু বিবেচনাহীনেরা তাদের জ্ঞান প্রকাশ করবার জন্য ব্যস্ত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিজ্ঞের হৃদয়ে প্রজ্ঞা স্থিতিলাভ করে, কিন্তু মূর্খের অন্তরে তার স্থান নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানীরা সব সময় জ্ঞানসম্মত ভাবে চিন্তা-ভাবনা করে| কিন্তু মূর্খরা জ্ঞানের কিছুই জানে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানবানের হৃদয় প্রজ্ঞা বিশ্রাম করে, কিন্তু নির্বোধদের মধ্যে যা থাকে, তা জানা।