Proverbs 14:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, তার প্রতি বাদশাহ্র অনুগ্রহ বর্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁর ক্রোধের পাত্র হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা জ্ঞানবান দাসকে নিয়ে আনন্দ করেন, কিন্তু লজ্জাজনক দাস তাঁর প্রকোপ জাগিয়ে তোলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দাস বুদ্ধিপূর্ব্বক চলে, তাহার প্রতি রাজার অনুগ্রহ বর্ত্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁহার ক্রোধের পাত্র হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দাস বুদ্ধিপূর্বক চলে, তাহার প্রতি রাজার অনুগ্রহ বর্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁহার ক্রোধের পাত্র হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কর্মচারী বুদ্ধি করে কাজ করে রাজা তাকে সুনজরে দেখেন, কিন্তু যে কর্মচারী লজ্জাপূর্ণ কাজ করে সে তাঁর রাগের পাত্র হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কর্মচারী বুদ্ধি করে কাজ করে বাদশাহ্ তাকে সুনজরে দেখেন, কিন্তু যে কর্মচারী লজ্জাপূর্ণ কাজ করে সে তাঁর রাগের পাত্র হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুযোগ্য কর্মী রাজার অনুগ্রহ লাভ করে, কিন্তু যার জন্য তিনি লজ্জিত হন সে হয় তাঁর ক্রোধের পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী আধিকারিক পেলে রাজা সুখী হন| কিন্তু মূর্খ নেতাদের প্রতি রাজা ক্রুদ্ধ হন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দাস বুদ্ধিপূর্ব্বক চলে, তার প্রতি রাজার অনুগ্রহ আসে; কিন্তু লজ্জাদায়ী তাঁর রাগের পাত্র হয়।