Proverbs 14:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিন্দুক প্রজ্ঞার খোঁজ করে, আর তা পায় না; কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদ্রুপকারীরা প্রজ্ঞার খোঁজ করে ও কিছুই খুঁজে পায় না, কিন্তু বিচক্ষণদের কাছে জ্ঞান সহজলভ্য হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিন্দক প্রজ্ঞার অন্বেষণ করে, আর তাহা পায় না; কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিন্দুক প্রজ্ঞার অন্বেষণ করে, আর তাহা পায় না; কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে ঠাট্টা-বিদ্রূপ করে সে জ্ঞানের খোঁজ করেও পায় না, কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সহজেই জ্ঞান লাভ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ঠাট্টা-বিদ্রূপ করে সে জ্ঞানের খোঁজ করেও পায় না, কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সহজেই জ্ঞান লাভ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাম্ভিক বৃথাই প্রজ্ঞার অন্বেষণ করে, কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সহজলভ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উদ্ধত লোকরা জ্ঞানের অন্বেষণ করতে পারে কিন্তু তারা কখনও তা খুঁজে পাবে না| কিন্তু যে সব লোকদের বোধ শক্তি আছে তারা তাড়াতাড়ি শিখতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উপহাসক প্রজ্ঞার খোঁজ করে, আর তা পায় না; কিন্তু যে উপলব্ধি করে তার পক্ষে জ্ঞান সহজ।