Proverbs 15:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাতাল ও বিনাশস্থান মাবুদের দৃষ্টিগোচর; তবে বনি-আদমদের হৃদয়ও কি তদ্রূপ নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত্যু ও বিনাশ সদাপ্রভুর দৃষ্টিগোচর— তবে মানবমন আরও কত না বেশি দৃষ্টিগোচর!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাতাল ও বিনাশস্থান সদাপ্রভুর দৃষ্টিগোচর; তবে মনুষ্য-সন্তানদের হৃদয়ও কি তদ্রূপ নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাতাল ও বিনাশস্থান সদাপ্রভুর দৃষ্টিগোচর; তবে মনুষ্য-সন্তানদের হৃদয়ও কি তদ্রূপ নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তো ধ্বংসস্থান, অর্থাৎ মৃতস্থান দেখতে পান; তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তো ধ্বংসস্থান, অর্থাৎ কবর দেখতে পান; তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাতাল এবং নরকও প্রভুর দৃষ্টি থেকে নিজেকে গোপন রাখতে পারে না, মানুষ কি করে পারবে ঈশ্বরের কাছ থেকে তার চিন্তাভাবনা লুকিয়ে রাখতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সব জানেন| এমনকি মৃত্যুর সময়ও কি ঘটে তাও তিনি জানেন| সুতরাং একথা সত্যি যে প্রভু মানুষের মনের এবং হৃদয়ের কথাও জানতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাতাল ও ধ্বংস সদাপ্রভুর সামনে খোলা; তবে মানবজাতির বংশধরদের হৃদয়ও কি সেরকম না?