Proverbs 15:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভালবাসার সঙ্গে শাক খাওয়া ভাল, তবু দ্বেষভাবের সঙ্গে পুষ্ট গরু ভাল নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘৃণার মনোভাব নিয়ে আমিষ খাবার পরিবেশন করার চেয়ে ভালোবাসা দেখিয়ে সামান্য পরিমাণে নিরামিষ খাবার খাওয়ানো ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রণয়ভাবের সহিত শাক ভক্ষণ ভাল, তবু দ্বেষভাবের সহিত পুষ্ট গোরু ভাল নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রণয়ভাবের সহিত শাক ভক্ষণ ভাল, তবু দ্বেষভাবের সহিত পুষ্ট গরু ভাল নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়ে গরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়ে গরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশান্তির পলান্নের চেয়ে শান্তির শাকান্ন ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘৃণার সংসারে প্রচুর খাদ্য খাওয়ার থেকে ভালোবাসার সংসারে অল্প খেয়ে থাকা ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভালবাসার সঙ্গে শাকসবজি খাওয়া ভাল, তবু ঘৃণার সঙ্গে মোটাসোটা গরু ভাল নয়।