Proverbs 15:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি ক্রোধী, সে অপরকে বিবাদে উত্তেজিত করে; কিন্তু যে ক্রোধে ধীর, সে ঝগড়া ক্ষান্ত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বদরাগি লোক বিরোধ বাধিয়ে দেয়, কিন্তু ধৈর্যশীল লোক বিবাদ শান্ত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি ক্রোধী, সে বিবাদ উত্তেজিত করে; কিন্তু যে ক্রোধে ধীর, সে বিবাদ ক্ষান্ত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি ক্রোধী, সে বিবাদ উত্তেজিত করে; কিন্তু যে ক্রোধে ধীর, সে বিবাদ ক্ষান্ত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বদমেজাজী লোক কলহ বাধায় কিন্তু ধৈর্য বিবাদ মিটায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রগচটা মানুষ সমস্যা সৃষ্টি করে কিন্তু ধৈর্য্যশীল মানুষ শান্তি ফিরিয়ে আনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন রাগী লোক, সে বিবাদ উত্তেজিত করে; কিন্তু যে রাগে ধীর, সে বিবাদ থামায়।